Header Premium (728×90)

শিক্ষা ও ক্যাম্পাস

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে কিশোরগঞ্জে ১ ব্যতিক্রম ধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকাসক্তি, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন, একই সঙ্গে এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ ১টি সুস্থ, নিরাপদ ও অপরাধ মুক্ত সমাজ গঠনে তাদের সচেতনতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

এ সময় তিনি যেকোন প্রয়োজনে কিশোরগঞ্জ জেলা পুলিশ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

সভায় কিশোরগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

saju

Recent Posts

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

4 minutes ago

সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ

সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…

9 minutes ago

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…

14 minutes ago

টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…

15 minutes ago

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…

24 minutes ago

সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…

27 minutes ago

This website uses cookies.