Header Premium (728×90)

অপরাধ

গা ঢাকা থেকে প্রকাশ্যে! মদনপুরে ফের মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগে গাফফার

যখন সময় ক্রাইম ডেক্স: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা-র মদনপুর ইউনিয়ন-এর ৪ নং ওয়ার্ডের কলাবাড়ি এলাকায় গাফফার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসা চালুর অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, কিছুদিন গা ঢাকা দেওয়ার পর তিনি এলাকায় ফিরে এসে আবারও মাদক বাণিজ্য সংগঠিত করছেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, অতীতে মাদক সংশ্লিষ্ট ঘটনায় তিনি আলোচনায় আসেন। কয়েক বছর আগে মদনপুর ইউনিয়নের আন্ধিরপাড় এলাকায় ইয়াবাসহ তাকে আটক করে সাধারণ জনগণ। পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় বলে স্থানীয়রা জানান। পরবর্তীতে তিনি এলাকা ছেড়ে চলে যান।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু সময় তাকে এলাকায় দেখা না গেলেও সম্প্রতি তিনি আবারও ফিরে এসেছেন। বর্তমানে তার বিরুদ্ধে অভিযোগ—তিনি শিশু-কিশোরদের মাধ্যমে মাদক বিক্রি করাচ্ছেন। কয়েকজন অভিভাবকের ভাষ্যমতে, কোনো শিশু এতে অনীহা প্রকাশ করলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে। এতে করে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দৈনিক যখন সময়কে আমরা জানাতে চাই যে মাদক সংক্রান্ত বিষয়ে আমাদের শূন্য সহনশীলতা রয়েছে। স্থানীয়রা যদি এই ধরনের ঘটনা সমাজের চোখে তুলে ধরেন, তাহলে আমাদের কাছে আরও তথ্য আসবে এবং অপরাধীকে দ্রুত সনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে।”

এ বিষয়ে অভিযুক্ত গাফফারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

editor

Recent Posts

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

35 seconds ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

13 minutes ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

27 minutes ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

44 minutes ago

নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম…

56 minutes ago

ভোলায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের প্রান কেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের ১টি…

1 hour ago

This website uses cookies.