মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম (৬০) নামে ১ বৃদ্ধার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পিয়ারা বেগম হোমনা উপজেলার মিরশ্বিকারী গ্রামের বাসিন্দা এবং জানু মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১ বছর আগে ব্রেইন স্ট্রোক করে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের মেয়ের জামাই মো. মোজাম্মেল হক জানান, গতকাল থেকে পিয়ারা বেগম (৬০) নিখোঁজ ছিলেন, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
৩ জুন বুধবার বিকেলে হোমনা বাসস্ট্যান্ডের উত্তর পাশের জহিরুল ইসলামের বাগান বাড়ির নিকটে ১টি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে, তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, পিয়ারা বেগম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.