মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
রাজবাড়ী জেলার চন্দনী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মুন্না (২২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চন্দনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া গামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মুন্নাকে আটক করা হয়।
পরে তার পরিহিত জ্যাকেট তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, আটক যুবক একজন পরিবহনকারী। টাকার বিনিময়ে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত…
নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে…
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা…
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের কারণে বিচারিক কার্যক্রমে গতি কমছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হচ্ছে…
This website uses cookies.