ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আর্থিক খাত রক্ষায় অলিগার্কদের সঙ্গে রাষ্ট্রের সংযোগ বিচ্ছিন্ন করা জরুরি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্থিক খাতের সংকট নিরসনে অলিগার্কদের সঙ্গে রাষ্ট্রের সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। শনিবার মিরপুরের বিআইবিএম মিলনায়তনে আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা’ শীর্ষক ২৩তম নুরুল মতিন স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন বিআইবিএম মহাপরিচালক এজাজুল ইসলাম।

মাহবুব উল্লাহ বলেন, বিগত সময়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং লুটেরা ব্যবসায়ীদের যোগসাজশে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। এই লুণ্ঠিত অর্থ কেবল দেশে নয়, বরং বিদেশেও পাচার করা হয়েছে। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের মতো ভালো ব্যাংকগুলো আজ দুর্দশাগ্রস্ত এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিংহভাগ আমানতকারী তাদের অর্থ একসঙ্গে ফেরত পাওয়ার দাবি জানাচ্ছেন, যা দেশের আর্থিক খাতকে ভয়াবহভাবে রুগ্‌ণ করে তুলেছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, চোরতন্ত্রের এই ক্ষমতাকাঠামো ভেঙে চুরমার করতে না পারলে ব্যাংকিং ব্যবস্থায় নিয়মকানুন ফেরার আশা করা দুরাশা মাত্র। বর্তমানে অর্থনীতিতে প্রতিযোগিতার বদলে স্বজনতোষণ এবং দুর্নীতির সর্বগ্রাসী রূপ দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই অলিগার্করা অর্থনীতির সরবরাহব্যবস্থার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাজনৈতিক কর্তৃপক্ষের জন্য কঠিন, যা ব্যাংকিং নৈতিকতার ক্ষেত্রে এক বড় প্যারাডক্স তৈরি করেছে।

অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান স্বীকার করেন যে, বাংলাদেশের মতো অপরিণত পুঁজিবাদী কাঠামোয় রাষ্ট্র ও গোষ্ঠীস্বার্থের বন্ধন বিদ্যমান। তিনি জানান, এই বন্ধন ভাঙার প্রথম পদক্ষেপ হিসেবে একক পরিবার বা গোষ্ঠীর নিয়ন্ত্রণ সীমিত করা, পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেওয়া এবং অর্জিত সম্পদের আইনি মালিকানা প্রমাণের কাজ শুরু হয়েছে। গভর্নর দৃঢ়তার সঙ্গে বলেন, ব্যাংক কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের আমানতকারীদের সম্পদ।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আর্থিক খাত রক্ষায় অলিগার্কদের সঙ্গে রাষ্ট্রের সংযোগ বিচ্ছিন্ন করা জরুরি

আপডেট সময় : ০৩:৩৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬