‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবে সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে একযোগে আয়োজিত এ কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফেনীর সোনাগাজী থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ভূঞাপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু। তিনি বলেন, “কৃষক কার্ড বর্তমান সরকারের একটি নির্বাচনী ওয়াদা। এই কার্ডের মাধ্যমে কৃষক আর্থিক সহায়তার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন ও কৃষি উপকরণসহ কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা পাবেন।”
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে উপজেলার অলোয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬২৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) লায়লা আঞ্জুমান বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম নামে এক নারী নিহত…
যশোরের চাঁচড়ার ঐতিহাসিক শ্রীশ্রী দশমহাবিদ্যা মন্দিরে ১৭ বছর বয়সী কিশোরী শিপ্রা ঘোষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়…
৪৯তম বিশেষ বিসিএসের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন…
হোমার ও রুমির কাল থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ পর্যন্ত গল্প বলার বিবর্তন…
ঢাকায় অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনে বক্তারা বলেছেন, অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি…
রংপুরের পীরগাছায় ফকিরা গ্রামে অভিযান চালিয়ে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি প্রাচীন কালো পাথরের…
This website uses cookies.