৪৯তম বিশেষ বিসিএসে সাময়িকভাবে বাদ পড়া আরও ৪০ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৫ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।
সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক কারণে কোনো বৈষম্য না করার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া। এই যাচাই শেষ হওয়ার পর বাকি প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সেই আশ্বাসের ধারাবাহিকতায় এবার বাদ পড়া আরও ৪০ জন প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মহাসচিব মাওলানা…
জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার বাড়িতে নতুন ঘর নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে…
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বছরের দীর্ঘ সময় জলাবদ্ধ থাকা পতিত জমিতে পানিফল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন…
গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর-জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন…
বাংলাদেশে বিরোধী সমর্থকদের বিরুদ্ধে চলমান গ্রেপ্তার অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি…
প্রতিকূলতা জয় করে শিক্ষাজীবনে সাফল্য অর্জন করা ৮২ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে…
This website uses cookies.