Header Premium (728×90)

রংপুরে ২১ কেজি ওজনের কালী মূর্তিসহ রজব আলী গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কালো পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামে এই অভিযান চালানো হয়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি ফকিরা গ্রামের ফজর আলীর পুত্র রজব আলীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার বসতঘরের খাটের নিচ থেকে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পাথরের কালী মূর্তিটি এবং এর একটি ভাঙা অংশ উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে নিজের কাছে রেখে পাচারের চেষ্টা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে রজব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। উদ্ধার করা আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, জাতীয় ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশী করে বসতঘরের খাটের নিচ থেকে কালো পাথরের ২১ কেজি ২’শ গ্রাম ওজনের একটি কালী মূর্তি এবং এর একটি ভগ্ন খন্ডাংশ উদ্ধার করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বেনিনের বিপক্ষে বুধবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির বিদায়ী এই ম্যাচকে ঘিরে…

3 minutes ago

আগে ফ্যাসিস্টদের বিচার, পরে জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার

বে অব বেঙ্গল কনভারসেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জুলাই-আগস্টের গণহত্যাকারী…

3 minutes ago

অতীত পেরিয়ে নতুন বছরে মোনালিসা, জন্মদিনে জানালেন কৃতজ্ঞতা

ছোটপর্দা ও মডেলিংয়ের একসময়ের তুমুল জনপ্রিয় তারকা মোজেজা আশরাফ মোনালিসা বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। সোমবার নিজের…

5 minutes ago

বোমা হামলার হুমকি পেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তদন্তে গোয়েন্দারা

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এই ঘটনায় বাড্ডা…

8 minutes ago

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ৩৬ শিক্ষার্থী হাসপাতালে

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পানের পর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী…

14 minutes ago

একই দিনে জন্মদিন: মাশরাফি ও ইমরান খানের ক্রিকেটীয় মিল

৫ অক্টোবর জন্মগ্রহণ করেন দুই দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও ইমরান খান।…

16 minutes ago

This website uses cookies.