বান্দরবান জেলার লামা উপজেলায় নেশাজাতীয় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং নিজের কাছে দেশীয় অস্ত্র রাখার দায়ে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমতিয়াজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার মতো গুরুতর অভিযোগ ছিল। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে আটককৃত ইমতিয়াজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হয়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যুবকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা এবং ঘটনার প্রাসঙ্গিকতা বিবেচনা করে তাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০: ৩৫আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০: ৩৬
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
বেনিনের বিপক্ষে বুধবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির বিদায়ী এই ম্যাচকে ঘিরে…
বে অব বেঙ্গল কনভারসেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জুলাই-আগস্টের গণহত্যাকারী…
ছোটপর্দা ও মডেলিংয়ের একসময়ের তুমুল জনপ্রিয় তারকা মোজেজা আশরাফ মোনালিসা বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। সোমবার নিজের…
রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এই ঘটনায় বাড্ডা…
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পানের পর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী…
This website uses cookies.