Header Premium (728×90)

Categories: জাতীয়

নানা কর্মসূচিতে আজ দেশে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হচ্ছে

জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আজ শুক্রবার দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) দিবসটি উদযাপনে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে, পণ্যের গুণগত মান বাড়াতে, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন যে, টেকসই উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে দেশের শিল্প ও সেবা খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই লক্ষ্য অর্জনে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, সরকার ডিজিটাল অর্থনীতি, উচ্চপ্রযুক্তির কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগ বাড়াতে অঙ্গীকারবদ্ধ এবং ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানীর মিরপুর-১ (চিড়িয়াখানা রোড)-এর বিসিআইসি কলেজ প্রাঙ্গণে একটি র্যা লি এবং ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি ইনোভেশন ফেয়ার’-এর উদ্বোধনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নবাবগঞ্জে ৯ অক্টোবর ঐতিহ্যবাহী শরৎকালীন নাড়ু উৎসব

ঢাকার নবাবগঞ্জে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘শরৎকালীন নাড়ু উৎসব ২০২৬’। ‘মাটির সংস্কৃতি…

2 minutes ago

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার

শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপক…

3 minutes ago

ভিডিও কলে স্বামীর গালাগালের পর গৃহবধূর বিষপান, ঢামেকে মৃত্যু

কুয়েতপ্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিষপান করা ঝুমুর খানম সেতু…

4 minutes ago

বরগুনায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বরগুনা সদর উপজেলায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাইসাইকেল…

8 minutes ago

চলতি বছর মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফিরলেন ১০ হাজার অভিবাসী

চলতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ১০ হাজার অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের…

11 minutes ago

ভিপি নুরের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অডিও ফাঁসের পর যুব অধিকার সভাপতি বহিষ্কার

লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ‘পাঁচ, পাঁচ–ই…

16 minutes ago

This website uses cookies.