মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার দীপক চৌধুরীর বাড়ির পাশে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরযতিন এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. রাকিব (২২) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪)। অভিযানে তাদের তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























