সংবাদ শিরোনাম :
৩৪ দিন পর ফের খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০১:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও মানতের বাক্স আবারও খোলা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল নয়টায় বাক্সগুলো খোলার পর সেখানে থাকা অর্থ ও অন্যান্য সামগ্রী গণনার কাজ শুরু হয়েছে। এটি চলতি বছরে মাজারের দানবাক্স খোলার চতুর্থ ঘটনা।
মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৪ দিন পর এবার বাক্সগুলো খোলা হয়েছে।
এর আগে তিন দফায় বাক্সগুলো থেকে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গিয়েছিল। মাজারের এসব দানবাক্সে প্রতিবারই নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায় বলে জানা গেছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin





























