ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালুর দাবি এমপি আনোয়ারুলের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সামনে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল (Front-of-Pack Labeling—FOPL) চালুর প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে তিনি গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে একটি গুরুত্বপূর্ণ পত্র প্রেরণ করেছেন।

প্রেরিত চিঠিতে ‘নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত গেজেট আকারে প্রকাশ এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। সংসদ সদস্যের মতে, বর্তমান সময়ে প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনে সহজে দৃশ্যমান সতর্কীকরণ লেবেল থাকা অত্যন্ত জরুরি।

চিঠিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত চিনি, সোডিয়াম বা লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করার ফলে ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। মোড়কের সামনে সতর্কীকরণ লেবেল থাকলে ভোক্তারা খাদ্যের পুষ্টিমান ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে দ্রুত সচেতন হতে পারবেন এবং সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে সক্ষম হবেন।

এদিকে জনস্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগের সঙ্গে সিএলপিএ-এর সহযোগিতায় কসমস সংস্থাও কাজ করছে। সংগঠনটির পক্ষ থেকে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছিল। সংশ্লিষ্ট মহল মনে করছেন, জনস্বাস্থ্য রক্ষায় ‘নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা সময়ের দাবি। সংসদ সদস্যের এই উদ্যোগকে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালুর দাবি এমপি আনোয়ারুলের

আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬