ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকায় অবস্থিত পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন এবং বিসিক শিল্প নগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। এই নতুন পৃথক লাইন চালু হলে স্থানীয় শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ উল্লেখযোগ্য হারে বাড়বে। এর পাশাপাশি আবাসিক গ্রাহকদের গ্যাস সংকটও কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

ডিজিএম আরও উল্লেখ করেন, নির্ধারিত সময়ের আগে যদি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যায়, তবে দ্রুততম সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করে দেওয়া হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬