ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় শনিবার রাত দেড়টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাহে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুই ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসচালক মো. মুন্না।

নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন মাইক্রোবাসে করে কক্সবাজার ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন।

আরেক আত্মীয় সফিউল আলম জানান, তারা শনিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে রওনা হয়ে ১২টা ৪০ মিনিটে দাওয়াত শেষ করে ফেরার পথে মইজ্জারটেক এলাকার একটি গ্যাস পাম্প থেকে গ্যাস নেন। পরে অন্য একটি গাড়ি থেকে ফোন পেয়ে তারা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মুন্নাকে মৃত ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৪

আপডেট সময় : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬