ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কষ্টি পাথর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প এবং প্রাচীন মদের বোতলসহ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ৫০ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সদর উপজেলার লক্ষীপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

৫০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৪ কেজি ৪০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি, ২২ কেজি ১০০ গ্রাম ওজনের ৩টি কষ্টি পাথরের টুকরো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২টি প্রাচীন স্ট্যাম্প এবং ২টি প্রাচীন মদের বোতল। উদ্ধারকৃত কষ্টি পাথরের মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার

আপডেট সময় : ০৫:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬