ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

পটুয়াখালী মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী মেডিকেল কলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। এরপর এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এই সচেতনতামূলক র‌্যালিতে নেতৃত্ব দেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিম। এতে কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।

র‌্যালি শেষে চিকিৎসকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার মাধ্যমে এই মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।

এই সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী দুই দিন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

আপডেট সময় : ০৫:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬