ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

ছেলের বিয়ের কেনাকাটা করে ফেরার পথে ট্রাকচাপায় দম্পতির মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী ট্রাকের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই বিয়ের আনন্দঘন একটি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে হওয়ার কথা ছিল। ছেলের বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে বুধবার স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী পৌর শহরে এসেছিলেন আনোয়ার। দিনভর কেনাকাটা শেষ করে সন্ধ্যায় তাঁরা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তাঁদের।

মোটরসাইকেলটি পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনোয়ার ও স্বপ্না দুজনেই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, সিয়ামের বিয়েকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই পরিবারটিতে উৎসবের আমেজ বিরাজ করছিল। কিন্তু একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব আনন্দ কেড়ে নিয়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী করে তুলেছে। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, সেখানে এখন চলছে কান্নার রোল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ছেলের বিয়ের কেনাকাটা করে ফেরার পথে ট্রাকচাপায় দম্পতির মৃত্যু

আপডেট সময় : ১০:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬