ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

পঞ্চগড়ে ভাদ্রের শেষে হঠাৎ অস্বাভাবিক ঘন কুয়াশার দেখা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই দেখা দিয়েছে অস্বাভাবিক ঘন কুয়াশা। ভাদ্র মাসের শেষভাগে এমন কুয়াশার উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের বেশ অবাক করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। এর ফলে গ্রামীণ পথঘাট থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলোও আবছা হয়ে পড়ে।

কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কে চলাচলকারী যানবাহনের গতি ছিল শ্লথ। চালকদের বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসে সাধারণত এমন ঘন কুয়াশা সচরাচর দেখা যায় না। ভোরে কুয়াশা দেখে অনেকে শীতের আগমনী বার্তা মনে করলেও, সে সময় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। তবে সকাল গড়িয়ে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে কখনো এমন কুয়াশা দেখিনি। একইভাবে অটোচালক আব্দুর রহিম জানান, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে তাদের বেশ সাবধানে ও ধীরে গাড়ি চালাতে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের কারণেই আবহাওয়ার এমন রূপ দেখা যাচ্ছে। এছাড়া আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ করে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টি এমন কুয়াশা সৃষ্টিতে ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে ভাদ্রের শেষে হঠাৎ অস্বাভাবিক ঘন কুয়াশার দেখা

আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬