ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু নাইট ক্লাবে সাদ-সোহেল, তদন্তের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি তাবিথ সচিবালয়ে নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সরকারের ৯ সিদ্ধান্ত রাজধানীর টিকাটুলিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন নারী চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময় ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ

দিনাজপুরে পার্কিংয়ে রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের কোচে অগ্নিকাণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর সদর উপজেলার বটতলী ট্রাক টার্মিনালে পার্কিং করে রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের একটি কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ঢাকা মেট্রো-ব ১৪-৬৬৮৫ নম্বরের বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের বেশ কয়েকটি বাস পার্কিং করা ছিল। ভোরের দিকে একটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় পাশে থাকা আরেকটি বাস ঝুঁকির মুখে পড়েছিল। তবে স্থানীয় চালক ও শ্রমিকরা দ্রুত পদক্ষেপ নিয়ে ওই বাসটিকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পর দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। বর্তমানে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে পার্কিংয়ে রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের কোচে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬