ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫ ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে যা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান কিম জং উনের মৃত্যুর গুঞ্জন নাকচ, প্রকাশ পেল নতুন ছবি ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ১০ মার্চ ঈদ জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল আমার কপালে ঝামেলা লেখা, মেনে নিয়েছি: পরীমনি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য আট সমঝোতা স্মারক সই সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার

দুমকিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও দ্রুত চিকিৎসায় স্বস্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, জ্বর ও তীব্র শরীর ব্যথার উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী মো. আ. রশিদের স্বজনরা জানিয়েছেন, শুরুতে ডেঙ্গু নিয়ে কিছুটা আতঙ্ক থাকলেও হাসপাতালের সঠিক চিকিৎসায় রোগী এখন অনেকটা সুস্থ বোধ করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন জানান, ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে, হাসপাতালে বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিট এবং ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৪ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ডেঙ্গুর প্রকোপ রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার ওপর জোর দিয়েছেন। তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং জ্বর হলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দুমকিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও দ্রুত চিকিৎসায় স্বস্তি

আপডেট সময় : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬