ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শাহীন আলী মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে আসছিলেন। দামুড়হুদা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহীন আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হলের ছেলে ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) এবং দামুড়হুদা মন্দির পাড়ার রবিন জেলের ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ফিরোজ হোসেন ও জনি আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ০৪:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬