ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে মক্কা জোটে নতুন দেশ যুক্ত হওয়ার পথ খোলা রয়েছে: পাকিস্তান পাহাড়ের ঢালে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচালেন তাঁরা বাড়িতেই ১০-১২ হাজার বইয়ের সংগ্রহ গড়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান নেপালের অবকাঠামো ধ্বংস কেন বারবার বিপর্যয়ের মুখে পড়ছে? হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত তারেক রহমানের ভারত সফর নিয়ে সাউথ ব্লকের চাপ ও অস্বস্তি বেসামরিক প্রশাসনে সামরিকীকরণ ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে বিতর্ক সিলেটে ব্যবসায়ী শাহাবউদ্দিন হত্যায় রেস্টুরেন্ট কর্মচারী জালালের স্বীকারোক্তি

ফখরুল ও রিজভীর নতুন দায়িত্ব: নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করা এবং রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নোয়াখালী জেলা ছাত্রদল। এই সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা শহর মাইজদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস. রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান নেতৃত্ব দেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে জেলা ছাত্রদলের পাশাপাশি সদর উপজেলা ছাত্রদল, নোয়াখালী পৌরসভা ছাত্রদল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফখরুল ও রিজভীর নতুন দায়িত্ব: নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬