ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এই সাবেক সংসদ সদস্যের বাড়িতে আজ রোববার দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক এসে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত ওই বাড়ির প্রধান ফটকে ইটপাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে তারা সীমানা প্রাচীরের ভেতরেও পাথর ও ইট নিক্ষেপ করে। এতে বাড়ির গেটের কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক বাতি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, এই হামলার ঘটনার আগের দিন অর্থাৎ গতকাল শনিবার গভীর রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সবুজ ফকির বর্তমানে একটি নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা) এবং নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান জানান, একটি মিছিল যাওয়ার সময় সেখানে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০৯:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬