কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার বেলা পৌনে দুইটার দিকে টেকনাফ স্থলবন্দরের উত্তরের ১৪ নম্বর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাস থামিয়ে বিকাশের তিন সেলসম্যানের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে নিয়েছে। এ সময় ডাকাতদের গুলিতে ও মারধরে ওই তিন কর্মী আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন মো. আরমান (২৪), সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই বিকাশের টেকনাফ এজেন্সির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বাসের চালক, যাত্রী এবং আহত ব্যক্তিদের ভাষ্যমতে, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ১৪ নম্বর ব্রীজ এলাকায় পৌঁছালে ডাকাতদল সড়কের ওপর পেরেক লাগানো গাছ ফেলে বাসটির গতিরোধ করে। এরপর ডাকাতরা বাসে উঠে বিকাশ কর্মীদের মারধর ও গুলি করে। টাকা লুটের পর ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পশ্চিমের পাহাড়ের দিকে পালিয়ে যায়।
ভুক্তভোগী বিকাশ কর্মী মো. আরমান জানান, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে ৫৭ লাখ টাকা তুলে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের এজেন্টের কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি পুরো ঘটনায় সন্দেহের অবকাশ রেখে বলেন, ডাকাতরা কীভাবে তাদের কাছে নগদ টাকা থাকার বিষয়টি জানল এবং গুলি শুরু হওয়ার পরও বাসটি কেন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করল না, তা তদন্ত করা প্রয়োজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল কাজ করছে। লুট হওয়া টাকার সঠিক পরিমাণ নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি…
রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার…
সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ…
কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপার নিহত…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া…
This website uses cookies.