সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে একটি ‘অজ্ঞাত’ বস্তু আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া আঘাতকারী ‘অজ্ঞাত বস্তুটি’ আসলে কী ছিল, তা নিয়েও কোনো স্পষ্ট তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
এর আগে শনিবার একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ছাড়াও বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
সৌদি জোটের দাবি, এই হামলাগুলোর পেছনে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দায়ী। জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যার ফলে অনেক ফ্লাইট বাতিল হয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…
সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…
সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
This website uses cookies.