Header Premium (728×90)

ঢাকার চারপাশের নৌপথ সচল ও বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই উদ্যোগ নেওয়া হয়।

সভায় নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাব্যতা বজায় রাখা এবং নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

নৌপথে যাত্রী পরিবহনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বেসরকারি খাতের আগ্রহীদের প্রস্তাব যাচাই-বাছাই করা হবে। যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানগুলোকে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

ঢাকার চারপাশের নদীপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার

রাজধানীর চারপাশের নদীপথে আরও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম…

2 minutes ago

কাঁচা মরিচের দাম কমাতে আমদানির অনুমতি দিল সরকার

দেশের বাজারে কাঁচা মরিচের উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর…

3 minutes ago

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

গাজীপুরে আয়োজিত এক কর্মশালায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানিয়েছেন, অপসাংবাদিকতা রোধে সাংবাদিকতার যোগ্যতা…

18 minutes ago

নাটোরে ৫ হিন্দু পরিবারকে চাঁদা চেয়ে হত্যার হুমকি

নাটোরের লালপুরে বাকনাই গ্রামের পালপাড়ার ৫টি বাড়িতে চাঁদা দাবি করে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিটি পরিবারকে…

27 minutes ago

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদল…

28 minutes ago

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব: নিবন্ধন ও লেখা আহ্বান

ফরিদপুর উচ্চ বিদ্যালয় ১৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রাক্তন-বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের নিবন্ধন এবং স্মারকগ্রন্থে…

46 minutes ago

This website uses cookies.