হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জন আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার মেডিকেল সার্টিফিকেট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
ঘটনার সূত্রপাত হয় গত ২৮ জুলাই। ওইদিন হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২৯ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি যাচাই-বাছাই শেষে ৩০ জুলাই মামলাটি রুজু করে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দুবাইয়ে একটি…
চলতি অর্থবছরের জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের…
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী নিয়ে যাত্রা করা একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত…
রাজধানীর চারপাশের নদীপথে আরও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম…
দেশের বাজারে কাঁচা মরিচের উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর…
গাজীপুরে আয়োজিত এক কর্মশালায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানিয়েছেন, অপসাংবাদিকতা রোধে সাংবাদিকতার যোগ্যতা…
This website uses cookies.