Header Premium (728×90)

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই ঘটনায় আরও ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার ২৭১ জন যাত্রী নিয়ে ফেরিটি যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস জানিয়েছে, পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রা করার পর ফেরিটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের বিষয়টি দ্রুত কর্তৃপক্ষকে জানান ফেরিটির ক্যাপ্টেন। বাসারনাসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটের দিকে সুরাবায়ার তল্লাশি ও উদ্ধার অফিস থেকে তারা ‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২’ নামের ফেরিটিতে আগুন লাগার খবর পায়। তবে শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী, ফেরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে।

স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফজ্যাকেট পরা বিপুল সংখ্যক মানুষ একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ফুটেজে দেখা যায়, আগুন ও ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যাওয়া ফেরিটির ওপরের অংশ থেকে যাত্রীরা নিচে নেমে আসার চেষ্টা করছেন। বাসারনাস জানিয়েছে, ফেরিটি প্রায় পুরোটাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যাত্রীরা উদ্ধারের অপেক্ষায় থাকার সময় জাহাজের ব্রিজ ও সামনের অংশ আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। উদ্ধার কাজ দ্রুত ও নিরাপদে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বাসারনাসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ০৮ টা ২৪ মিনিটের দিকে সুরাবায়ার তল্লাশি ও উদ্ধার অফিস থেকে তারা ফেরিটিতে আগুন লাগার খবর পায়।

বাসারনাস বলেছে, শিপিং কোম্পানি সকাল ০৬ টা থেকে ০৭ টার মাঝে ফেরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

12 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

28 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

36 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

39 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

41 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.