লিওনেল মেসির আর্জেন্টিনা জার্সিতে শেষবার মাঠে নামার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘ হলো। সবকিছু ঠিক থাকলে মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম গত ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তা দুই দিন পিছিয়ে দিয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, এখন টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
আগ্রহী দর্শকদের দিপোর্তিক ডটকম ওয়েবসাইটে নিবন্ধন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি নিবন্ধিত ব্যবহারকারী সর্বোচ্চ চারটি সাধারণ গ্যালারির টিকিট কেনার সুযোগ পাবেন। এই টিকিট বিক্রির নতুন সময়সূচি কেবল মেসির বিদায়ী ম্যাচের জন্যই নয়, বরং সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য।
মেসির বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে, যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে বেনিনের। তবে এই উইন্ডোতে আলবিসেলেস্তেরা আরও দুটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে এবং ২ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
এএফএ-এর ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনা-বেনিন ম্যাচের টিকিটের দাম বেশ চড়া। ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য টিকিটের সর্বনিম্ন দাম ২৯ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা)। শিশু ছাড়া অন্যান্য ক্যাটাগরির টিকিটের দাম কোটি টাকার উপরে। এর মধ্যে মনুমেন্তালে পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার ডলার (১ কোটি ১০ লাখ টাকা), সিভোরি ও সেন্তেনারিওর আপার স্ট্যান্ডের টিকিটের দাম ১ লাখ ৮০ হাজার ডলার (২ কোটি ২১ লাখ টাকা) এবং সর্বোচ্চ টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার ডলার (৫ কোটি ৮৯ লাখ টাকা) নির্ধারণ করা হয়েছে।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
This website uses cookies.