ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শাহ আমানতে অন্তর্বাসে লুকানো স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ নম্বর ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে অবতরণ করেন।

সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় থামিম আনসারি নামের ওই ভারতীয় যাত্রীকে শনাক্ত করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধার করা বস্তুর ওজন পাওয়া গেছে ৪৫৫ গ্রাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। সিআইআইডির প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

ঘটনার বিষয়ে সিআইআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, কাস্টমস আইনের আওতায় এই যাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও সিআইআইডি সতর্ক করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

শাহ আমানতে অন্তর্বাসে লুকানো স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

আপডেট সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬