সোনাইমুড়ীতে শহিদ পরিবারের ঘরে ঘরে তারেক রহমানের উপহার পৌঁছে দিল ছাত্রদল
- আপডেট সময় : ১১:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদের নেতৃত্বে উপজেলার ১০টি শহিদ পরিবারের ঘরে ঘরে গিয়ে উপহারসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।
এ সময় মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, তারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগ করেছেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও শহিদ ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এই বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





























