ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান মন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে এই অভিযানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে, কারণ সবাইকে সাথে না নিয়ে এটি সফল করা সম্ভব নয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চান তিনি। বিশেষ করে ঠাকুরগাঁও জেলায় যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার মাধ্যমে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো গ্রহণ করছি, তার ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল অবশ্যই লাভ করব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

উক্ত সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান মন্ত্রীর

আপডেট সময় : ০১:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬