ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০), যিনি সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার সহযোগী ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।

র‍্যাব জানায়, অভিযানের সময় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় এই আলামতগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানিয়েছে যে, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬