স্থানীয় প্রভাব খাটিয়ে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ শিক্ষক ইতির বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এযেন তার নিত্যদিনের ঘটনা।
১৪’ জুলাই সোমবার সকাল সাড়ে ৯ টায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিন গিয়েছে দেখা যায় অনান্য শিক্ষকরা স্কুলে যথাসময়ে আসলেও সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতি তখনও স্কুলে আসেন নি। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯ টা ১৫ মিনিট থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত। এই নিয়ম মানে না ওই শিক্ষক। স্কুল থেকে বের হতেই দেখা যায় (তখন ৯ টা ৪৫ মিনিট) শাহিনা আফরোজ ইতি স্কুলের দিকে আসছেন। তখন এবিষয়ে শাহিনা আফরোজ ইতির কাছে জানতে চাইলে তিনি বলেন বৃষ্টির জন্য দেরি হয়েছে। আপনার এই সময়ের ক্লাস কে নেবে এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
এছাড়াও ওই সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এই প্রতিবেদনের কাছে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, তাদের কোমলমতি শিশুদের লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ চান এবং ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বিদ্যালয়ে যথাসময়ে সকল শিক্ষককে উপস্থিত হতে হবে। এমন ঘটনা ঘটলে ভুক্তভোগী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.