Header Premium (728×90)

বিক্ষোভে রণক্ষেত্র ফ্রান্স, আড়াই হাজারের বেশি গ্রেপ্তার

জ্বালানির চড়া দাম, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। দেশটির এক শহর থেকে অন্য শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নিয়েছে। এই অস্থিরতা মোকাবিলায় রাজধানী প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাতে কার্ফিউ জারি করা হয়েছে।

সহিংসতা মোকাবিলায় জরুরি বৈঠকের পর ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু স্থানীয় মেয়রের হাতে প্রয়োজন অনুযায়ী কার্ফিউ জারির ক্ষমতা অর্পণ করেছেন। সিদ্ধান্তের অংশ হিসেবে প্যারিসের প্লাস দে লা রিপাবলিক ও লে আল এলাকায় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফিউ বহাল থাকবে। এছাড়া মার্সেই, বোর্দো, নিস, লিওন ও লিলের মতো বড় বড় শহরগুলোতেও আংশিক কার্ফিউ ও সমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি পদত্যাগের আবেদন জানালেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা প্রত্যাখ্যান করেছেন। এখন পর্যন্ত এই বিক্ষোভে আড়াই হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফ্রান্সের চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী, সহিংসতায় দুই হাজারের বেশি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক শ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে সরকার একটি ফান্ড ঘোষণা করলেও সহিংসতায় জড়িতদের থেকেই সেই অর্থ আদায়ের পরিকল্পনা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ…

3 minutes ago

আজ বিশ্ব পরিসংখ্যান দিবস, দেশেও পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস

সঠিক তথ্য-উপাত্তের গুরুত্ব এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সামনে রেখে আজ মঙ্গলবার বিশ্বজুড়ে…

6 minutes ago

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সোয়া…

22 minutes ago

পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, বাড়তি ভাড়ায় ক্ষোভ

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়ছেন মানুষ। যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালে…

24 minutes ago

চালকের ঘুম কেড়ে নিল ১৪ প্রাণ, নাটোরের মহাসড়কে শোকের মাতম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও অন্তত ৩০ জন…

1 hour ago

আবাসন খাতে সফল ক্যারিয়ার গড়তে দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্ব

বাংলাদেশের আবাসন খাতে ক্যারিয়ার গড়তে হলে কেবল সনদের ওপর নির্ভর না করে বাস্তবমুখী দক্ষতা ও…

1 hour ago

This website uses cookies.