Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের ৮৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে

মোঃরাকিব হাসান জামালপুর।

নানা আয়োজনে জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের ৮৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন।
ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অধ্যাপক মাসুম আলম খান, উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি উৎপল কান্তি ধর, চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন, নাট্যজন আলী আকবর ফকির, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শৈশব থেকেই শিল্প সাহিত্যের প্রতি ভীষণ ঝোক ছিল নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের। তিনি একাধারে অভিনেতা, নির্মাতা ও লেখক ছিলেন। সারেং বউ, সখী তুমি কার, এখনই সময়, দুই জীবন, বিহঙ্গ তার উল্লখযোগ্য চলচ্চিত্র। বাংলাদেশ টেলিভিশনে তিনিই প্রথম ধারাবাহিক নাটক পরিচালনা করেন। সংশপ্তক, আমি তুমি সে, পাথর সময়, জোয়ার-ভাটা, উত্তরাধিকার নাটক অন্যতম। গুণী এই ব্যাক্তি জীবদ্দশায় বাংলা একাডেমী পুরষ্কার, একুশে পদক, জাতীয় টেলিভিশন পুরষ্কার, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন। বক্তারা ভবিষ্যতে বইমেলা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীসহ আবদুল্লাহ আল-মামুনকে নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আহবান জানান। আলোচনা সভা শেষে আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্মের উপর রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এরপর ধ্রুবতারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়াও নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল জেলা পরিষদ।

Md Omor Sunny

Recent Posts

পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার…

22 minutes ago

ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…

2 hours ago

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী…

2 hours ago

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন পর্যটক…

2 hours ago

মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম

বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম এক পডকাস্টে মন্তব্য করেছেন যে, ১৯২৪ সালে খেলাফতের অবসানের…

2 hours ago

সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের

সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান…

2 hours ago

This website uses cookies.