Header Premium (728×90)

Categories: সারাদেশ

পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ শহরের মিত্রবাটি এলাকার ‘জোড়া কবর’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে। মিত্রবাটি এলাকায় রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মোবারক আলী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ওয়ারিশ ইয়াজদানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজিজুল হক জানান, খবর পাওয়ার পর দ্রুত রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। দিনাজপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাহেন বলেন, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার দেশে শীতের তীব্রতা তুলনামূলক কম হতে পারে এবং স্থায়িত্বও স্বাভাবিকের চেয়ে…

14 minutes ago

হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার খরচ ৫০ শতাংশের বেশি…

17 minutes ago

দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান

ভোলার দৌলতখানে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বাড়াতে…

30 minutes ago

ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…

2 hours ago

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী…

2 hours ago

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন পর্যটক…

3 hours ago

This website uses cookies.