কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ হওয়া পাঁচজনেরই বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা সবাই পুরুষ।
কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের ওই পয়েন্টে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামু থানাধীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে ওই পর্যটকরা হিমছড়ি পয়েন্টে গোসলে নামলে তীব্র ঢেউয়ের তোড়ে ভেসে যান।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহগুলো উপকূলের তীরে নিয়ে আসা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ থাকা বাকি দুজনের কোনো খোঁজ মেলেনি। পুলিশ কর্মকর্তা সোমনাথ বসু জানিয়েছেন, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের আয়োজনে যখন সবাই ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ে শহর থেকে কিছুটা দূরে জনমানবহীন হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে এই পাঁচ পর্যটক বিপদে পড়েন।
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…
যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী…
বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম এক পডকাস্টে মন্তব্য করেছেন যে, ১৯২৪ সালে খেলাফতের অবসানের…
সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান…
সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে…
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন নামে এক ব্যক্তিকে আটক…
This website uses cookies.