Header Premium (728×90)

সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের

সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে বঙ্গভবনে শারদীয় দুর্গাপূজা ২০২৬ এবং বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে প্রেসিডেন্টের সহধর্মিনী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার। তিনি উল্লেখ করেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ দেশের সকল নাগরিককে সংবিধান সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এবং সরকার এই লক্ষ্য বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণই জাতীয় ঐক্যের ভিত্তি বলে তিনি মন্তব্য করেন।

বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ ও সাম্প্রদায়িক হানাহানির উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করছে, যা আমাদের সবচেয়ে বড় অর্জন। যেকোনো মূল্যে এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখতে আমাদের দৃঢ় ও আপসহীন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার নির্দেশনা দেন তিনি।

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এ উৎসবের অন্তর্নিহিত বাণী হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন তা গ্রহণযোগ্য নয়। সকল ধর্মের মানুষ যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ প্রেসিডেন্টকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…

33 minutes ago

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী…

54 minutes ago

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন পর্যটক…

56 minutes ago

মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম

বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম এক পডকাস্টে মন্তব্য করেছেন যে, ১৯২৪ সালে খেলাফতের অবসানের…

1 hour ago

সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা স্পষ্ট: গোলাম পরওয়ার

সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে…

1 hour ago

যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন নামে এক ব্যক্তিকে আটক…

2 hours ago

This website uses cookies.