Header Premium (728×90)

মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম

বিশিষ্ট ইসলামিক স্কলার ও শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম মন্তব্য করেছেন যে, মুসলিম উম্মাহর দুর্ভাগ্যের দীর্ঘ শতাব্দী পেরিয়ে এখন তাদের ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে। সম্প্রতি ইনোভা টকসের একটি পডকাস্টে বৈশ্বিক প্রেক্ষাপট, উম্মাহর উত্থান-পতন ও ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

মুফতি কাজী ইব্রাহিম বলেন, ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯২৪ সালে খেলাফতের অবসানের মধ্য দিয়ে মুসলিমদের জন্য যে দুর্যোগ ও দুর্ভাগ্যের শতাব্দীর সূচনা হয়েছিল, ২০২৪ সালে এসে তা ১০০ বছর পূর্ণ করেছে। হাদিসের আলোকে প্রতি শতাব্দীতে দ্বীন ও জাতির সংস্কারের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, আরবি ও ইংরেজি শতবর্ষের এই চক্র শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতি ও ভূ-রাজনীতিতে মুসলিমদের অনুকূলে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

তিনি দাবি করেন, বিগত শতাব্দীতে মুসলিম উম্মাহ নানা নিপীড়ন ও ধ্বংসযজ্ঞের শিকার হলেও নতুন শতাব্দীতে তাদের সৌভাগ্যের দিন ফিরে আসছে। তিনি বলেন, এখন মুসলিমরা দিন দিন এগিয়ে যাবে। অমুসলিমদের উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, তারা যত বাধা সৃষ্টির চেষ্টা বা লাফালাফি করবে, তাদের তত বেশি ক্ষতি হবে। বরং মুসলিমদের সাথে সমঝোতা বা সহাবস্থান বজায় রাখলে তা অমুসলিমদের জন্যই কল্যাণকর হবে। এছাড়া ফিলিস্তিনসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটিতে তিনি সমসাময়িক বিজ্ঞান, কোরআন-হাদিসের সমন্বয়, আধুনিক সভ্যতা ও ইসলামের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…

53 minutes ago

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী…

1 hour ago

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন পর্যটক…

1 hour ago

সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের

সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান…

2 hours ago

সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা স্পষ্ট: গোলাম পরওয়ার

সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে…

2 hours ago

যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন নামে এক ব্যক্তিকে আটক…

2 hours ago

This website uses cookies.