স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এযেন তার নিত্যদিনের ঘটনা।
১৪' জুলাই সোমবার সকাল সাড়ে ৯ টায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিন গিয়েছে দেখা যায় অনান্য শিক্ষকরা স্কুলে যথাসময়ে আসলেও সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতি তখনও স্কুলে আসেন নি। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯ টা ১৫ মিনিট থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত। এই নিয়ম মানে না ওই শিক্ষক। স্কুল থেকে বের হতেই দেখা যায় (তখন ৯ টা ৪৫ মিনিট) শাহিনা আফরোজ ইতি স্কুলের দিকে আসছেন। তখন এবিষয়ে শাহিনা আফরোজ ইতির কাছে জানতে চাইলে তিনি বলেন বৃষ্টির জন্য দেরি হয়েছে। আপনার এই সময়ের ক্লাস কে নেবে এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
এছাড়াও ওই সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এই প্রতিবেদনের কাছে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, তাদের কোমলমতি শিশুদের লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ চান এবং ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বিদ্যালয়ে যথাসময়ে সকল শিক্ষককে উপস্থিত হতে হবে। এমন ঘটনা ঘটলে ভুক্তভোগী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২