ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় নেজামে ইসলাম পার্টির উদ্বেগ কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের ঘাট বাড়ল ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী আবারও তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৯ ফেডারেশন কাপে পয়েন্ট হারালো মোহামেডান, জয় পেল কিংস ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫ ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেনী ছাগলনাইয়ায় মাদক কারবারিদের হামলায় ৫ ডিবি পুলিশ আহত, আটক ৩

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১২:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

ফেনী ছাগলনাইয়ায় মাদক কারবারিদের হামলায় ৫ ডিবি পুলিশ আহত, আটক ৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন এএসআই তানভীর মেহেদী, খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর, জাহাঙ্গীর নামে ৫ ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ সদস্য। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা মহামায়া ইউনিয়ন জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঐ এলাকার মাদক কারবারি আলমগীর’র বাড়িতে বিদেশী মদ মজুত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে গিয়েছিলেন। এসময় মাদক কারবারি আলমগীর’র অনুসারীরা পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। তাৎক্ষণিক ছাগলনাইয়া থানা পুলিশ সহ অভিযান শুরু করে। তাদের কাছ থেকে বিদেশী মদ, ফেনসিডিল সহ দা, ছুরি জব্দ করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়। তাদেরকে ছাগলনাইয়া থানা হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন জয়নগর সফিউল্লাহ’র ছেলে শিফাত জয়নাল আবেদীন, কবির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার ও রহিম উল্যাহ’র স্ত্রী রুপবান।

তিনি আরও বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের উপর হামলার ঘটনায় আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। হামলার সঙ্গে জড়িত অপর মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী ছাগলনাইয়ায় মাদক কারবারিদের হামলায় ৫ ডিবি পুলিশ আহত, আটক ৩

আপডেট সময় : ১২:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫