ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

উজ্জ্বল রায়,  নড়াইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজ্জ্বল রায়,  নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু। নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন বিশ্বাস জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহতের স্বজনরা জানান, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রোববার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি সুজন। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার একপর্যায়ে সুজনের মা তার ছেলের পানিতে পড়ে যাবার বিষয়ে জানতে পেরে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে নিহতের ঘটনাটি আমার জানা নেই, খোজ-খবর নিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪