ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা

খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১০:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

খুলনায় দায়িত্ব পালন কালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে ১ রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।

১৮ এপ্রিল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় এই ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, সম্রাট নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে, ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়া সম্রাট গত ৬ মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন, তার স্ত্রী পূজা বিশ্বাসও সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছে বলে জানা গিয়েছে।

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভোরে দায়িত্ব পালনকালীন সময়ে চেয়ারে বসে নিজের কপালে রাইফেল ঠেকিয়ে গুলি করে সম্রাট আত্মহত্যা করেন, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারছি না, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হবে, বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট সময় : ১০:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬