ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর স্পেনে বিশেষ সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: প্রিয়জনকে হারিয়ে নারীর আহাজারি শিক্ষকতা ও সুরের মেলবন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুয়েল

গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মো: হুমায়ন কবির, চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৫৯০ বার পড়া হয়েছে

গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: হুমায়ন কবির, চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরে প্রতিটা গুম, খুন ও মৃত্যুর সঙ্গে বিগত সরকার প্রধান হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গুম-খুন হওয়া নেতা-কর্মীদের স্মরণে শোক সভা এসব মন্তব্য করেন তিনি। গুম ও খুন হওয়া প্রতিটি পরিবারের প্রতি আহবান করে এ্যানী বলেন, প্রতিটি গুম খুনের জন্য মামলা করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা। শেখ হাসিনা ও তাহের পরিবারের নির্দেশেই তারা লক্ষ্মীপুরে এই সন্ত্রাস করেছে, গুম করে এই খুন করেছে। কোন স্বাভাবিক মৃত্যু লক্ষ্মীপুরে ছিল না। প্রতিটি মৃত্যুর সঙ্গে শেখ হাসিনার ম্যাকানিজম ছিল, হাসিনার পরিকল্পনা ছিল। এই চন্দ্রগঞ্জে, এই অঞ্চলে যারা সন্ত্রাস করেছে, যাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এতে যাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকের নাম মামলায় দিতে হবে।” চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলী করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম. বেল্লাল হোসেন, থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইউসুফ ভূইয়া, এড. সোহেল মাহমুদ, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যাসহ গুম খুন হওয়া নেতাকর্মীর পরিবারবর্গ, স্থানীয় ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা অতীতের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত বক্তব্য প্রধান করেন। সবাই প্রতিটি গুম খুনের বিচার কামনা করেন। পরবর্তীতে এ্যানী গুম খুন হওয়া নেতা কর্মীদের নাম পড়ে শুনান এবং তাদের অতীতের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আপডেট সময় : ০২:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫