ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ ৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জে বিষপানে প্রাণ গেল নবদম্পতি অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ফলে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন বিভাগীয় শহর রংপুর হলেও রেলস্টেশনটি ‘বি’ গ্রেডের

গাজীপুরে মাদ্রাসার সুপার ও সভাপতির দূর্ণীতি, অপসারণ দাবিতে মানববন্ধন

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরে মাদ্রাসার সুপার ও সভাপতির দূর্ণীতি, অপসারণ দাবিতে মানববন্ধন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি

সীমাহীন দূর্ণীতি, অনিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, ইসলামী মূল্যবোধে আঘাত ও দূর্ণীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুরের জোলারপাড় বালিকা দাখিল মাদরাসার দাতা, অভিভাবক সদস্য ও এলাকাবাসী।

২৯ ফ্রেরুয়ারি বৃহস্পতিবার দুপুরে জোলারপাড় এলাকায় মাদ্রাসার সামনে মানববন্ধনে উপস্থিত হয়ে এলাকাবাসী মাদ্রাসা সুপার মাওলানা মো: হাছেন আলী ও কার্যকরি কমিটির সভাপতি আব্দুস সালামের অপসারণ দাবি করেন।

মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী জানান, ১৯৮৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ৩৭ বছর যাবত নিয়মনীতির তোয়াক্কা না করেই মাদ্রাসা সুপার ও সভাপতির পদ আকড়ে ধরে আছেন অভিযুক্তরা। সম্প্রতি কারও অনুমতি ছাড়া উঠতি বয়সী মেয়ে শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে ৩ দিনের শিক্ষা সফর করে তারা। এ নিয়ে এলাকাবাসী ও দাতা সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মাদ্রাসা সুপার ও সভাপতি পরস্পর যোগসাজসে ওয়াকফকৃত সম্পত্তি বিক্রি করে অর্থ লোপাট করেছে৷ এছাড়াও মেয়েদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, সরকারি অনুদানের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দূর্ণীতিতে জড়িয়েছে অভিযুক্তরা। এ নিয়ে এলাকাবাসীর পক্ষে প্রায় ৩০০জনের স্বাক্ষরিত স্বারকলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেন এলাকাবাসী।

তবে এসব অভিযোগের বিষয়ে জোলারপাড় বালিকা দাখিল মাদ্রাসার কার্যকরি কমিটির সভাপতি আব্দুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। মাদ্রাসা সুপার মাওলানা হাছেন আলীও ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে মাদ্রাসার সুপার ও সভাপতির দূর্ণীতি, অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪