ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সেনাবাহিনীর মেজর সেজে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে সোনা চুরি পরে ধরা

সৈয়দ মোঃ কায়সার ঃ চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর মেজর সেজে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে সোনা চুরি পরে ধরা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সৈয়দ মোঃ কায়সার : চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চুরির উদ্দেশ্যেই সিলেট থেকে চট্টগ্রাম এসেছিলেন শাহপরান। মেজর সেজে ইউনেস্কো সিটি সেন্টারের ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে সোনা চুরির পর সিলেটের কোতোয়ালী পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শাহপরান সুমন (৪০)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সিলেটের কোতোয়ালী থানাধীন বন্দরবাজার এলাকার থেকে চুরি করা গলিত স্বর্ণখন্ডসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহপরান সুমন সিলেটের নবাব রোড এলাকার মো. শাহাজাহানের ছেলে।

পুলিশ জানায়, গত জানুয়ারি মাসের ১০ তারিখ ইউনেস্কো সিটি সেন্টারের ষষ্ঠ তলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে মেজর আসিফ পরিচয়ে স্বর্ণ কিনতে যায় শাহপরান। পরে কৌশলে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণের চুড়ি নিয়ে পালিয়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, আসামি শাহপরান পেশাদার অপরাধী এবং মাদকাসক্ত। তিনি গত মাসের ১ তারিখ স্বর্ণ চুরির উদ্দেশ্যে সিলেট থেকে চট্টগ্রামে আসেন। পরে সন্ধ্যা ৭টায় ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে দোকানের কর্মচারী সুমন ভট্টাচার্যকে নেকলেস দেখাতে বলে।

তিনি আরও বলেন, চুরির পর সুমন ভট্টাচার্য বাদি হয়ে খুলশী থানায় মামলা করেন। এরপর দোকানের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করা হয়। শাহ পরানের নামে বিভিন্ন থানায় আরও চুরির মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেনাবাহিনীর মেজর সেজে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে সোনা চুরি পরে ধরা

আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪