ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩য় পর্ব: ইসলাম, পর্দা ও নারীর নিরাপত্তা: আমরা কি সত্যিই বুঝতে পেরেছি? সারা দেশের ন্যায় দিনাজপুরেও শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে গাছের ডাল চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দুরকানীতে গরুর পায়ের রগ কাটায়, গ্রেফতার-১

পিরোজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে

ইন্দুরকানীতে গরুর পায়ের রগ কাটায়, গ্রেফতার-১

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর ইন্দুরকানীতে গরুর পায়ের রগ কাটার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ইন্দুরকানি থানা পুলিশ।

জানা যায়, রোববার (২১জানুয়ারী)
দুপুরে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের রফিকুল ইসলাম পান্নুর একটি গাভী মাঠে প্রতিপক্ষ নুর মোহাম্মাদের সবজি ক্ষেতে গিয়ে সবজি খায়। এসময় প্রতিপক্ষ নুর মোহাম্মাদ হাওলাদার ধারালো দা দিয়ে গাভীটির পিছনের ডান পায়ে কোপ দিয়ে রগ কেটে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে পান্নুর ছেলে সোহান হাওলাদার প্রতিপক্ষ নুর মোহাম্মাদের ছোট ভাই আঃ বারেককে এলোপাথারী ভাবে চর থাপ্পর, কিল ঘুসি দেয়। এসময় আঃ বারেক হাওলাদারের ডান চোখে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মাদকে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

এব্যাপারে রফিকুল ইসলাম পান্নু জানান, আমার একটি গাভী পার্শবর্তী কৃষি জমিতে ঢুকলে প্রতিপক্ষ নুর মোহাম্মাদ গাভীটির পায়ের রগ কেটে দেয়। এ বিষয় ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ।
নুর মোহাম্মাদের ভাই আঃ বারেক জানান, দুই পক্ষের তর্কাতর্কি দেখে আমি ঘটনা স্থলে গেলে রফিকুল ইসলামের ছেলে আমাকে মারধর করে। এতে আমার ডান চোখে গুরুতর আঘাত লাগায় আমি এখন চোখ মেলতে পারছি না।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গরুর পায়ের রগ কাটায় একজনকে আটক করা হয়েছে। এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্দুরকানীতে গরুর পায়ের রগ কাটায়, গ্রেফতার-১

আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪