ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩য় পর্ব: ইসলাম, পর্দা ও নারীর নিরাপত্তা: আমরা কি সত্যিই বুঝতে পেরেছি? সারা দেশের ন্যায় দিনাজপুরেও শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে গাছের ডাল চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াত অপচেষ্টা জনগণের উচ্ছ্বাসে পরিণত হয়েছে :ভোটদান শেষে তথ্যমন্ত্রী

মোঃ মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াত অপচেষ্টা জনগণের উচ্ছ্বাসে পরিণত হয়েছে :ভোটদান শেষে তথ্যমন্ত্রী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত চেষ্টা করেছে ভোটকে ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করার জন্য, কিন্তু তাদের এই অপচেষ্টা চাপিয়ে মানুষের উৎসাহ-উদ্দীপনা উচ্ছ্বাসে পরিণত হয়েছে। ভোটের সেই উৎসব আজকে সারা বাংলাদেশে বয়ে বেড়াচ্ছে। এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার আমেজের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন হচ্ছে আমাদের দেশে একটি উৎসব, সত্যিকার অর্থেই এই ভোট উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা ও অপচেষ্টা, মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার এই ভোট উৎসবের মধ্যে ঢাকা পড়ে গেছে। প্রকৃতপক্ষে মানুষ যেভাবে আজকে ভোট উৎসবে শামিল হয়ে ভোট দিচ্ছে, বিএনপি-জামায়াত ভোট উৎসবে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, মানুষের প্রতিপক্ষ হলে কখনো তারা সফলকাম হয় না, হবেও না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি আজকের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে পর পর চতুর্থবারের মতো এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে বলেন, অনেক জায়গায় সকাল ৮টার আগে থেকে মানুষ লাইন ধরেছিল। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এটি শুধু আমার নির্বাচনী এলাকায় নয়, সমগ্র দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ তের হাজার ৯১ জনের মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার ১শত ৫০ জন পুরুষ ও ১ লক্ষ ৪৭ হাজার ৯ শত ৪১ জন মহিলা ভোটার। চট্টগ্রাম ৭ আসন বোয়ালখালী আংশিক এলাকায় ১০৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি বোয়ালখালী ও ৯৫ টি রাঙ্গুনিয়ায়, এতে ১০৩ জন প্রিজাইডিং অফিসার, ৬২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১২৪২ জন পোলিং অফিসার, ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র‍্যাব, আনসার, ডিজিএফআই, এনএসআই ও ২টি সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে একটি পৌরসভা অপরটি পদুয়া ইউনিয়নে। এছাড়াও কোন সহিংসতা দমনে ২ টি পেট্রোল টিম ও মোবাইল টিম সক্রিয় ছিল।

এদিকে, রাঙ্গুনিয়া প্রতিটি বুথকেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোটে অংশগ্রহণ করেছে এ সময় প্রতিবেদককে দেওয়া পৃথক পৃথক বিবৃতিতে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার কামাল চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন বাদশা, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য মুজিব মুজিবুল ইসলাম সরফী, সরফ বাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, মরিয়ম নগর ইউনিয়নের মোঃ সোলাইমান পিনু, হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী শাহ, সরফবাটা ইউনিয়নের সাইফুল্লাহ চৌধুরী, সোহেল আরমান, রাইসুল সেলিম ইমন, রুবেল মাহমুদ, পাভেল মাহমুদ ও মোহাম্মদ আইয়ুব বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলা প্রতিটি ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্ত ও উচ্ছাস উদ্দীপনার মাধ্যমে ভোটাররা এসে ভোট দিয়েছে এতে কোন সহিংসতা ও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও দৃষ্টিগোচর হয়েছে ব্যতিক্রমধর্মী ভোটাদের সেবা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ নিজ এলাকার ভোটার মা বোনদের উদ্বুদ্ধ করতে নিজেই ব্যাটার চালিত রিক্সা চালিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে যাতায়াত করতে দেখা গেছে।

অন্যদিকে, উপজেলার জাতীয় পার্টি থেকে মনোনীত লাঙ্গল মার্কা সংসদ সদস্য পদপ্রার্থী মুছা আহমদ রানা বলেন, আমি রাঙ্গুনিয়া প্রতিটি ভোট কেন্দ্রে পরিদর্শন করে দেখেছি এই রাঙ্গুনিয়ায় বৃহত্তর চট্টগ্রামে সবচাইতে উৎসবমুখর ও সুস্থ ভোট পরিচালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি-জামায়াত অপচেষ্টা জনগণের উচ্ছ্বাসে পরিণত হয়েছে :ভোটদান শেষে তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪